1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
জাপানের কাছ থেকে ৫টি টহল জাহাজ পাচ্ছে বাংলাদেশ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

জাপানের কাছ থেকে ৫টি টহল জাহাজ পাচ্ছে বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

জাপান বাংলাদেশকে উপকূলীয় এলাকায় টহলের জন্য পাঁচটি টহল জাহাজ (প্যাট্রল ভেসেল) সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে এবং বায়ু দূষণ পর্যবেক্ষণ সরঞ্জাম সরবরাহের জন্য সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে।

বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র উপদেষ্টা নবনিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

সাক্ষাৎকালে জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে, আসন্ন সংসদীয় ভাইস মিনিস্টার পর্যায়ের সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক সমর্থনের বার্তা দেওয়া হবে।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজন এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে চলমান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ)-র আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, আগামী মার্চে জাইকা প্রধান বাংলাদেশ সফর করবেন।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বাংলাদেশে জাপানের সর্ববৃহৎ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী হওয়ায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে জাপানের অবদান স্বীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park