1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
চাঁদপুরে ইলিশ অভয়াশ্রম পরিদর্শনে মৎস্য উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

চাঁদপুরে ইলিশ অভয়াশ্রম পরিদর্শনে মৎস্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

চাঁদপুর জেলা প্রতিনিধি :

ইলিশ অভয়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা ঘুরে দেখেন তিনি।

এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম’ সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সফর নিয়ে স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য জানা যায়নি।

মৎস্য বিভাগ জানায়, অভিযানের মূল লক্ষ্য হলো মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করা। এই উদ্যোগ মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এম ফজলুল হক, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদসহ চাঁদপুরের মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park