1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খিরসাপাত আম যাচ্ছে ইংল্যান্ড  - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খিরসাপাত আম যাচ্ছে ইংল্যান্ড 

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ :

মৌসুমের শুরুতেই ইংল্যান্ডে রপ্তানি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম।

রোববার (২৫ মে) দুপুরে সদর উপজেলায় জামতলা এলাকার কামরুল হাসান নামের এক ব্যবসায়ীর বাগান থেকে এক মেট্রিক টন আম ইংল্যান্ডে পাঠানো হয়।

মৌসুমের শুরুতে প্রথমবারের মতো ইংল্যান্ডে আম রপ্তানি করতে পেরে খুশি কামরুল হাসান। তিনি জানান, গাছ থেকে আজই আম সংগ্রহ করে প্যাকেটজাত করা হচ্ছে। বিকেলে ঢাকায় পাঠানো হবে আমগুলো। পরে সেখান থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাবে এসব আম।

বিদেশে আম রপ্তানি করতে চাষীদের সব ধরনের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ইয়াসিন আলী। তিনি জানান, ২৮ মের পরে সরকারিভাবে শুরু হবে বিদেশে আমরা রপ্তানির কার্যক্রম। এখন পর্যন্ত কামরুল হাসান নামের একজন চাষি ব্যক্তি উদ্যোগে বিদেশে আম রপ্তানি করছেন।

কৃষি বিভাগের তথ্যমতে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার টন। গত বছর জেলার আম বিদেশে রপ্তানি হয়েছিল ১৩৩ মেট্রিক টন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park