1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাসজমি উদ্ধারে সম্ভব্য সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ ভুমি উপদেষ্টার - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাসজমি উদ্ধারে সম্ভব্য সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ ভুমি উপদেষ্টার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, পটুয়াখালী:

পটুয়াখালী জেলার সার্কিট  হাউসে অনুষ্ঠিত পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ খাসজমিসহ জেলার খাসজমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ এসব কথা বলেন।

তিনি  জেলার অবৈধভাবে দখলকৃত খাসজমি উদ্ধারের জন্য  অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। বেদখল হওয়া খাসজমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন। কারও মুখের দিকে তাকিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা যাবে না।

তিনি আরও বলেন, খাসজমির মালিক ভূমি ন্ত্রণালয়। মাঠপর্যায়ে জেলা প্রশাসক,ইউএনও, এসিল্যান্ড এবং ভূমি সহকারী কর্মকর্তাগণ খাসজমি দেখভাল করে থাকে। খাসজমি রক্ষার দায়িত্ব জেলা প্রশাসক,ইউএনও, এসিল্যান্ড এবং ভূমি সহকারী কর্মকর্তাদের। সংশ্লিষ্টদের অবহেলা এবং উদাসীনতার কারণে দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ খাসজমি বেদখল হয়েছে। কেউ প্রভাব খাটিয়ে, কেউবা জাল দলিল করে এ সব খাসজমি দখল করছে। খাসজমি যার দখলেই থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ দখল উচ্ছেদর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পটুয়াখালী জেলার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে  সংশ্লিষ্ট এসিল্যান্ড,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park