1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাদ্য গুদাম কর্মকর্তার ইনভয়েস জালিয়াতি, সিলগালা করেছে দুদক - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাদ্য গুদাম কর্মকর্তার ইনভয়েস জালিয়াতি, সিলগালা করেছে দুদক

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইলে খাদ্য গুদামের কর্মকর্তার বিরুদ্ধে ইনভয়েস জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, টাংগাইল হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

সোমবার এ অভিযান পরিচালনা করে দুদকের কর্মকর্তারা। এমনটাই জানিয়েছে দুদকের জনসংযোগ শাখা।

দুদক জানায়, অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ইনভয়েস চালানের ছায়ালিপিসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। ইনভয়েসে অগ্রিম স্বাক্ষরের মাধ্যমে গুদামের কোনো চাল আত্মসাৎ হয়েছে কি না, তা যাচাইয়ের নিমিত্ত দুদক টিমের উপস্থিতিতে সংশ্লিষ্ট সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা গুদামগুলোতে যৌথ স্বাক্ষরে সিলগালা করেন।

রেকর্ডপত্রের সাথে গুদামঘরের মজুতকৃত চালের পরিমাণের হিসাব যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park