কৃষি সংবাদ প্রতিবেদক:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তাঁর অফিস কক্ষে বাংলাদেশস্থ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়।
রবিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সভায় UN Food System Summit Stock Taking Moment (UNFSS STM+ 4) এবং খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা দূরীকরণের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশস্থ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি ড. জিয়াওকুন শি এর নেতৃত্বে সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা এবং খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।