1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন, খাদ্যপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য মিলনমেলা হয়ে উঠবে ‘রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল’।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট আয়োজিত রামাদান ও ঈদ ফেস্টিভ্যাল ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, এই ফেস্টিভ্যাল নাগরিক জীবনকে আনন্দময় ও উপভোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিম শো-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের।

এর আগে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য সচিব।

ফেস্টিভ্যালে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক ইফতার সামগ্রী, উৎসবের পোশাক ও গৃহস্থালি পণ্য।

এই উৎসব ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ১২ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park