1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ক্রেতা কম থাকার অযুহাতে বেড়েছে সবজি-মুরগির দাম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ক্রেতা কম থাকার অযুহাতে বেড়েছে সবজি-মুরগির দাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

ঈদ পরবর্তী রাজধানীর বাজারগুলো অনেকটাই ক্রেতাশূন্য রয়েছে। বাজারে ক্রেতা কম থাকার অযুহাতে বেড়েছে সবজিসহ মুরগির দাম ।

সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ঈদের পর শসার দামে স্বস্তি মিলেছে। দেশি শসা ৬০ টাকা ও হাইব্রিড শসা ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ঈদের পরও মুরগির দামে স্বস্তি নেই। আগের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি।

মঙ্গলবার (১০ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা, করলা ২০ টাকা বেড়ে ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৫০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা ও কচুর মুখী ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে সাজনা ১২০ টাকা, ঝিঙা ৬০ টাকা, কাঁচা আম ৫০ টাকা, কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকা ও পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা, গাজর ১৫০ টাকা, মুলা ৫০ টাকা, দেশি শসা ৬০ টাকা ও হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা পিস, ক্যাপসিকাম ৩৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, মুরগি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি ৩০০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি ৩২০ টাকা, সাদা লেয়ার ৩০০ টাকা, ব্রয়লার ১৭০ টাকা ও দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছ বাজারে বিক্রেতা নেই বললেই চলে। দুয়েকজন দোকান খুলে বসলেও রুই, পাঙাশ ও কই মাছ ছাড়া অন্য কোনো মাছ দেখা যায়নি।

রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা ও কই মাছ ২০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এসব বাজারে আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে দেশি পেঁয়াজ ৫৫ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park