1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু, মহাসচিব কেনেডি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি লিন্টু, মহাসচিব কেনেডি

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের ডিরেক্টর এবং সিইও আহসানুজ্জামান লিন্টু। এছাড়া সংগঠনটির মহাসচিব হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর গোলাম হাফেজ কেনেডি।

শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে নতুন কমিটি গঠন ও দায়িত্বভার হস্তান্তর হয়। আগামী দুই বছরের জন্য এ কমিটি কাজ করবে।

সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকারের সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, ড. মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মুহাম্মদ আখতারুজ্জামান, ড. ফাতেমা ওয়াদুদ শিলা, মুজিবর রহমান ও প্রফেসর ড. মো. মিজানুর রহমান সরকার।

এছাড়া যুগ্ম মহাসচিব হিসেবে শেখ মুহাম্মদ মাসউদ, ড. এস. এম. মনিরুজ্জামান ও আল আরিফ হাসান, কোষাধ্যক্ষ হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

৬৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক মিটুল কুমার সাহা, সহ-দপ্তর সম্পাদক ওয়াহিদুল ইসলাম পিনু, প্রচার সম্পাদক শোয়ায়িব খান তারিক, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রাজীব সুলতান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. আখতারুজ্জামান খান, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, গবেষণা সম্পাদক প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান, প্রকাশনা সম্পাদক সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. রনজিত কুমার সরকার, সহ-প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী রাব্বি, সমাজ কল্যাণ সম্পাদক আফরোজা রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ড. নছিবা আক্তার দায়িত্ব পেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park