1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কৃষকের সব লাউ গাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কৃষকের সব লাউ গাছ কেটে ফেলে রেখেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি,মাগুরা:

মাগুরার মহম্মদপুর উপজেলায় রাতের আঁধারে ৫০ শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার ধুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুপুড়িয়া গ্রামের ময়েন শেখের ছেলে নওশের আলী (৪৪) নিজ বাড়ির পাশে প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। জমির লাউ গাছগুলো ইতোমধ্যে মাচায় উঠেছিল এবং ফল ধরা শুরু করেছিল।

মঙ্গলবার বিকেলে জমিতে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে জমিতে গিয়ে দেখেন, সব লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক নওশের আলী। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মহম্মদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park