কৃষি সংবাদ প্রতিবেদক:
‘ফুয়েলিং সাউথ এশিয়া: দ্য রাইট প্রোটিন, দ্য রাইট ওয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কাল ২৭ ফেব্রুয়ারি ‘প্রোটিন দিবস’ পালন করা হবে। প্রোটিন বিষয়ক সচেতনতা সৃষ্টি এবং সবার জন্য প্রোটিনের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও এ দিবসটি পালন করা হবে।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ (বিপিআইসিসি) এবং ইউ.এস সয়াবিন এক্সপোর্টকাউন্সিল (ইউএসএসইসি) যৌথভাবে দিবসটি পালন করবে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার রাজধানীর বসুন্ধরায় বিপিআইসিসি’র কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা হয়েছে। সভায় এ দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনটির সভাপতি শামসুল আরেফিন খালেদ।
তিনি তার বক্তব্যে বলেন, দক্ষিণ এশিয়ার জনসংখ্যা ২.০৪ বিলিয়ন যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ।এটি বিশ্বের সবচেয়ে জনবহুল ও ঘনবসতিপূর্ণ ভৌগলিক অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশসমূহখাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে-দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিনের স্বল্পতা রয়েছে। এ ঘাটতির কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম বলেন,দক্ষিণ এশিয়ায় প্রোটিনের গুরুত্ব ও এর উৎস সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, যার কারণেমানুষ পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করছে না। কোষের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধি, হাড় ও পেশী গঠনে প্রোটিন অপরিহার্য। অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ স্বাস্থ্য এবংসুস্থতার জন্য ক্ষতিকর। দারিদ্র্য, প্রোটিন খাদ্যের অপ্রতুলতা ও মূল্যবৃদ্ধিও কারণেদক্ষিণ এশিয়ায় প্রোটিনের ঘাটতি বাড়তে পারে। খাদ্যের ধরণ, রীতি, সাংস্কৃতিক বিশ্বাস,কুসংস্কার ইত্যাদি- এ অঞ্চলের মানুষের প্রোটিন গ্রহণকে প্রভাবিত করছে। প্রোটিন ঘাটতিরচ্যালেঞ্জ মোকাবেলা করা এবং টেকসই খাদ্য ব্যবস্থার উন্নয়নে সরকারকে এগিয়ে আসতে হবে।
ইউ.এস.সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউ.এস.এস.ই.সি) -এর করপোরেট অ্যাফেয়ার্সের আঞ্চলিক প্রধান, দিবা ইয়ানুলিস অনলাইনে পাঠানো এক বার্তায় বলেন, আমরা চাই দক্ষিণ এশিয়ার মানুষ যেন প্রোটিনবিষয়ক সংলাপ, ইভেন্ট ও কার্যক্রমের সাথে অধিকমাত্রায় যুক্ত হন। কেবলমাত্র তাহলেই প্রোটিনগ্রহণের সুফল, এবং ঘাটতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাঁদের মাঝে সচেতনতা তৈরি হবে; তাঁরাসঠিক ও যথার্থ প্রোটিন গ্রহণে অনুপ্রাণিত হবেন। সকলের জন্য পুষ্টি নিরাপত্তানিশ্চিত করতে হবে এবং সেজন্য সকলে মিলে কাজ করতে হবে।
বাংলাদেশকৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শওকত আলী বলেন, প্রোটিনের ঘাটতি মোকাবেলা করা এবং জনস্বাস্থ্যের উন্নতির জন্য দক্ষিণ এশিয়ায় প্রোটিন সচেতনতাবৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ইতিবাচক প্রচার-প্রচারণা বাড়াতে হবে এবং সুষমখাদ্য গ্রহণে মানুষকে উৎসাহিত করতে হবে।
বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ মহুয়া বলেন, প্রোটিন আমাদের অধিকার। ইট যেমন একটির পর একটি সাজিয়ে বিল্ডিং তৈরি হয়, তেমনি মানবদেহের বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন। আমাদের শারীরিক ও মানসিক বিকাশপ্রোটিনের উপর নির্ভরশীল। ভেগান ও ভেজিটেরিয়ানদেরক্ষেত্রে প্রোটিন ঘাটতির ঝুঁকি অনেক বেশি। প্রোটিনের অভাবে গর্ভধারণজনিতসমস্যা, এনিমিয়া, আলঝেইমার রোগসহ নানাবিধ অসুস্থতা দেখা দিতে পারে।
তিনি আরো বলেন- ডিম, দুধ, মাছ ও মাংসহচ্ছে প্রাণিজ প্রোটিন এবং এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। অন্যদিকে সয়াবিন, তফু,ডাল, বীজ ইত্যাদি উদ্ভিজ্জ প্রোটিনগুলোও পুষ্টি চাহিদা পূরণে বেশ কার্যকর। মহুয়া বলেন-আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত। ডিমের একটি উপাদান হচ্ছে কোলিন, যা আমাদেরমস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজন। এতে আরও রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড। সয়াপ্রোটিন দামে অনেক সস্তা। পার্শ্ববর্তী দেশ ভারতে সয়া প্রোটিন জনপ্রিয় হলেও আমাদেরদেশে এর ব্যবহার কম। সয়া’তে প্রাকৃতিক ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ বেশি থাকে। তাই নারীদেরসয়া জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত।