1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে ২ আগস্ট - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে ২ আগস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, রাঙামাটি :

কাপ্তাই হ্রদে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভায় নিষেধাজ্ঞার প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, বাংলাদেশে মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসি, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার সম্মতিক্রমে আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হবে এবং ৩ আগস্ট সকাল ৬টা থেকে মাছ পরিবহন করা যাবে।

বিএফডিসি অফিসের তথ্যমতে, গত অর্থ বছরে কাপ্তাই হ্রদ থেকে মৎস্য অহরণ হয় প্রায় ৮ হাজার ৯শ মেট্রিক টন। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে চলতি বছরের ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি ডেপুটি ম্যানেজার মাসুদ আলম, মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park