1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কাঁচামরিচের দাম কমলো কেজিতে ২০০ টাকা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কাঁচামরিচের দাম কমলো কেজিতে ২০০ টাকা

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

টানা বৃষ্টি ও দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় অস্থির হয়ে উঠেছিল কাঁচামরিচের বাজার। তবে দুর্গাপূজার ছুটি শেষে ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় ঢাকার বাজারে দাম কমতে শুরু করেছে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুরের বিভিন্ন বাজারে দেখা যায়, কাঁচামরিচ প্রকারভেদে কেজিতে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও আমদানি বন্ধ থাকায় কাঁচামরিচের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে ভারত থেকে কাঁচামরিচ আসতে শুরু করায় দাম কমতির পথে রয়েছে।

তালতলা বাজারের তরকারি বিক্রেতা রফিক জানান, পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও দাম কমতে শুরু করেছে। শনিবার ৪৫০, রোববার ৩২০ টাকায় বিক্রি করলেও আজ ২০০ টাকায় বিক্রি করছেন। সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে মরিচের।

তবে ভোক্তারা মনে করছেন, চার-পাঁচ দিনের মধ্যে দাম আকাশছোঁয়া হওয়ার পেছনে সিন্ডিকেটের হাত রয়েছে। তাদের মতে, কয়েক দিনের মধ্যে দাম দিগুণ হওয়ার কোনো বৈধ কারণ নেই; এটি সম্পূর্ণভাবে সিন্ডিকেটের কৌশল।

এ ব্যাপারে শেওড়াপাড়া বাজারে কেনাকাটা করতে আসা ভোক্তা নজরুল ইসলাম বলেন, একটা দেশ থেকে কাঁচামরিচ আসা বন্ধ থাকলে রাতারাতি দাম দ্বিগুণ হবে — এটা কোনো যুক্তি হতে পারে না। এখানে সরকারের ব্যর্থতা রয়েছে। দুই-চার দিনের মধ্যে কারসাজি চক্র হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা।

গত তিন-চার দিনে হঠাৎ করেই কাঁচামরিচের দাম কেজিতে ২৫০ টাকা থেকে ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে ঢাকার বাজারে। আজ দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন দুই দেশের মধ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park