1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কলাগাছ লাগানো নিয়ে বিরোধ,  পিটুনিতে কৃষকের মৃত্যু - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কলাগাছ লাগানো নিয়ে বিরোধ,  পিটুনিতে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৫০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও বিবদমান জমিতে কলাগাছ লাগানো নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে সুনীল মারধরের শিকার হন।

মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, ঘরের পাশের সীমানা নিয়ে বড় ভাই নিখিল মাতার সঙ্গে সুনীলের বিরোধ ছিল। বিবদমান জমিতে কলাগাছ লাগানো নিয়ে শনিবার বিকেলে সুনীল মাতার সঙ্গে তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্ত মাতার ঝগড়া হয়। এ ঘটনার জেরে নিখিল ও তার ছেলে নীলকান্ত রাত ৯টার দিকে কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে স্বজনরা সুনীলকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park