1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
কম দামে ইলিশ কিনতে গিয়ে যুবক নিখোঁজ - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

কম দামে ইলিশ কিনতে গিয়ে যুবক নিখোঁজ

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ,পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (১৩ অক্টোবর) এ রিপোর্টি লেখা পর্যন্ত ৪২ ঘণ্টা পেরিয়ে গেলেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।

নিখোঁজ রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি। স্থানীয় বড়ডালিমা ব্রিজ এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞার সুযোগে কম দামে কিনতে রাসেল খান প্রতিবেশী রাকিব, হাসান ও মাহবুব নামে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযানে থাকা নৌ পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া করে। ধাওয়া থেকে বাঁচতে গিয়ে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন রাসেল খান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ডুবুরি আব্দুল্লাহ ও ইমরান বলেন, সাধারণত এক কিলোমিটারের মধ্যে নিখোঁজের লাশ পাওয়া যায়। তবে তেঁতুলিয়া নদীর স্রোত অনেক বেশি হওয়ায় তিন-চার কিলোমিটারের মধ্যে থাকতে পারে। আমাদের উদ্ধার কাজ এখনো চলছে।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন বলেন, রাসেল খানকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের সব ইউনিটকে অবহিত করা হয়েছে। আমাদের টিম এখনো টহলে আছে। এছাড়া পারিবারিকভাবে আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park