কৃষি সংবাদ প্রতিবেদক:
খোলা বাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট ১৭৫২ টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে প্রতিদিন ০২(দুই) মেট্রিক টন চাল বিক্রি করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনপ্রতি ০৫( পাঁচ) কেজি চাল প্রতি কেজি ৩০ ( ত্রিশ) টাকা দরে বিক্রি করা হবে। উল্লেখ, ইতোপূর্বে মোট ৯০৮ টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো।
পূর্বের কেন্দ্রগুলোর সাথে নতুন ৮৪৪ টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাহিরে স্থাপিত হবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি/২০২৫ মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।