1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
ওএমএসের মাধ্যমে আলু বিক্রি করবে সরকার: কৃষি উপদেষ্টা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

ওএমএসের মাধ্যমে আলু বিক্রি করবে সরকার: কৃষি উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) মাধ্যমে আলু বিক্রির চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা একথা জানান।

তিনি বলেন, গতবার যে দামে আলু কিনেছেন এবার কিন্তু কৃষক আলুর দাম পাচ্ছে না। আমরা চেষ্টা করছি কৃষক যাতে আলুর দাম পায়, এজন্য ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেওয়া যায় এজন্য আমরা চেষ্টা করতেছি। ওএমএসের মাধ্যমে যাতে আলুটা দেওয়া যায়। কৃষক যদি পণ্যের দাম না পায় পরবর্তী সময় কিন্তু তারা এটি উৎপাদনের দিকে যাবে না। এজন্য চেষ্টা করতে হবে কৃষক যাতে ন্যায্য দামটা পায়।

উপদেষ্টা বলেন, গতবার যে পরিমাণ পেঁয়াজের দাম ছিল। এবার কিন্তু কৃষক অনেক বেশি পেঁয়াজ উৎপাদন করেছে। পেঁয়াজ উৎপাদন বেশি করায় এবার পেঁয়াজ আমদানি না করেও কিন্তু বাজারটা মোটামুটি স্থিতিশীল আছে। এগুলো কিন্তু কৃষকেরই অবদান।

পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কৃষককে ৮ হাজার এয়ার ফ্লো দেওয়া হয়েছে। কৃষক যাতে তার বাড়িতে পেঁয়াজটা সংরক্ষণ করতে পারে।

কৃষি উপদেষ্টা আরও বলেন, একশ মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করার আমাদের পরিকল্পনা আছে। আগামী মৌসুমের আগেই হয়তো আমরা এটি কমপ্লিট করতে পারবো। এরপর আস্তে আস্তে সংখ্যা আরও বাড়বে। এতে কৃষকরা সেখানে সবজিটা সংরক্ষণ করতে পারবে। তারা ন্যায্য মূল্যটা পাবে একই সঙ্গে আমরা ভোক্তারাও ন্যায্য মূল্যে পণ্য পাবো।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশ যারা বাঁচিয়ে রেখেছেন তাদের মধ্যে কৃষকদের অবদান সবচেয়ে বেশি। আমরা তাদের অবদানটা সেভাবে প্রকাশ করি না।

আমরা দায়িত্ব নেওয়ার পর পাঁচটি জেলা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে কিছু আউশ এবং আমন ধানের ক্ষতি হয়েছিল। কৃষকরা পরিশ্রম করে আমাদের আমন ধানের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল, এর চেয়ে ১৫ লাখ টন বেশি উৎপাদন হয়েছে। তারপরও চালের দাম ২/৩ টাকা বেড়ে যাচ্ছে। খাদ্য শস্যের মজুত এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি।

আওয়ামী লীগের আমলে কৃষি যন্ত্রপাতি কেনায় দুর্নীতি হয়েছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, এটার অনুসন্ধান আমাদের পক্ষে করা সম্ভব নয়। এজন্য আমরা দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য বলেছি। যারা দুর্নীতি করেছে তারা যেন শাস্তির আওতায় আসে।

তিনি আরও বলেন, খামারি অ্যাপ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। কোন স্থানে দাঁড়িয়ে সেখানে কোন ধরনের সার লাগবে সেটা অ্যাপ বলে দিতে পারবে। ওই এলাকায় কোন ফসল ভালো হবে, সেটাও বলে দেবে। এটা যাতে আরও উন্নত করা যায়, সেই বিষয়ে আমাদের কাজ চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park