1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
এ কেমন শত্রুতা !! - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

এ কেমন শত্রুতা !!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পুকুর মালিকের দাবি, তার প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে মাটিপাড়ার কাজী আরাফাত হাসান জিসানের ইটভাটার পুকুরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে মাছ মরে ভেসে উঠলে বিষয়টি টের পান স্থানীয়সহ পুকুর মালিক।

এদিকে বিষক্রিয়ায় পুকুরে থাকা রুই, কাতল, তেলাপিয়া, পাঙাস, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার পাশাপাশি কাজী আরাফাত হাসান জিসান ওই পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরে তেলাপিয়া, পাঙাস, রুই, কাতল, পুটিসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। হঠাৎ সকালে পুকুরে মাছ মরে ভাসতে দেখেন। সেসময় অনেকে মাছ ধরেও নিয়ে যান।

পুকুর মালিক কাজী আরাফাত হাসান জিসান বলেন, সকালে পুকুরে মরা মাছ ভাসছে, খবর পেয়ে এসে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রাতের কোনো এক সময় শত্রুতা করে কেউ বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে। পুকুরে রুই, কাতল, পাঙাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। ২ বছর ধরে মাছ ধরা হয় না। বিষ প্রয়োগে আমার প্রায় ১৫ থেকে ১৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এসময় পুকুরের পাহারাদার মোতাহার শেখকে মারধর করে হত্যাচেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় খালেক মোল্লার সন্তানদের সঙ্গে আমার জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিল। ধারণা করছি তারাই শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে এই ক্ষতি করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

রাজবাড়ী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, পুকুর থেকে পানি, মাছ মরে ভেসে থাকার ছবি ও মরা মাছ সংগ্রহ করা হয়েছে। সেইসঙ্গে পুকুর মালিককে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park