1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
উদ্বোধন হচ্ছে গরুর মাংসসহ তিন পণ্য বিক্রি কার্যক্রম - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

উদ্বোধন হচ্ছে গরুর মাংসসহ তিন পণ্য বিক্রি কার্যক্রম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

আসন্ন পবিত্র রমজান মাসে গরুর মাংসসহ তিন পণ্য বিক্রি করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।

আজ সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এলডিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন,বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফারমার্স এসোসিয়েশনের (বিডিএফএফএ)সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ, মিল্কভিটার চেয়ার ম্যান, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক।

এর আগে প্রাণিসম্পদ উপদেষ্টা জানিয়েছিলেন ১লা রমজান থেকে ২৮শে রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারাদেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রমে দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যানা অংশীজন এবং প্রান্তিক খামারিগণ সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

প্রাণিজ পণ্যের সুলভ মূল্য ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুখ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা,ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

ঢাকা শহরের ২৫ টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহন বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে। এই এলাকাগুলো হচ্ছে-

১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), ২। খামারবাড়ী (ফার্মগেট),৩। ঘাটফুট রোড (মিরপুর),৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর), ৫। নয়াবাজার (পুরান ঢাকা), ৬। বনশ্রী,৭। হাজারীবাগ (সেকশন),৮। আরামবাগ (মতিঝিল),৯। মোহাম্মদপুর (বাবর রোড),১০। কালশী (মিরপুর),১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে),১২। শাহাজাদপুর (বাড্ডা),১৩। কড়াইল বস্তি, বনানী, ১৪। কামরাঙ্গীর চর, ১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), ১৬। নাখাল পাড়া (লুকাস মোড়),১৭। সেগুন বাগিচা (কাঁচা বাজার),১৮। বসিলা (মোহাম্মদপুর),১৯। উত্তরা (হাউজ বিল্ডিং),২০। রামপুরা (বাজার),২১। মিরপুর ১০,২২। কল্যাণপুর (ঝিলপাড়),২৩। তেজগাঁও,২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার), ২৫। কাকরাইল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park