1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আলু নয়, ময়দা ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল চিপস - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আলু নয়, ময়দা ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল চিপস

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সিরাজগঞ্জ :

মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরির অপরাধে কারখানা মালিক একাব্বর আলী আকবরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদরের রামগতি এলাকায় ‘মদিনা পটেটো চিপস’ কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জাগো নিউজকে জানান, কারখানায় আলুর বদলে ময়দা ও রাসায়নিক রং ব্যবহার করে চিপস তৈরি হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশেই তা উৎপাদন করা হয়। তাই স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কারখানার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park