1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
আদিবাসীদের জমি উদ্ধারে পৃথক ভূমি কমিশন গঠনের দাবি - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

আদিবাসীদের জমি উদ্ধারে পৃথক ভূমি কমিশন গঠনের দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

সমতলের আদিবাসীদের বেদখল হওয়া জমি উদ্ধার ও পুনর্বাসনসহ পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন।

শুক্রবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমতল আদিবাসীদের জন্য কেমন বাজেট চাই শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, উপদেষ্টা দিবালোক সিংহ।

বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বরাদ্দ বরাবরই অপ্রতুল, বিচ্ছিন্ন ও নীতিগত অনীহার মধ্যে প্রণীত। প্রকল্পগুলোর বেশিভাগই তাদের স্বতন্ত্র চাহিদা, সাংস্কৃতিক বাস্তবতা ও মানবাধিকার বিবেচনায় আনেনি। প্রকল্প বাস্তবায়নে আদিবাসীদের অংশগ্রহণ প্রায় অনুপস্থিত।

এছাড়া অধিকার সুরক্ষা, মাতৃভাষায় শিক্ষা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, নারী-উদ্যোক্তা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জুম চাষীদের রেশনিংসহ বেশিরভাগ ক্ষেত্রেই আদিবাসী জনগোষ্ঠীর জন্য বরাদ্দ অপ্রতুল।

যেসব দাবি তুলে ধরা হয় সেগুলো হলো-

১। সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠন ও তার কার্যকারিতা নিশ্চিত করতে পাঁচ বছর মেয়াদি বাজেট।

২। সমতলের আদিবাসীদের বেদখল হওয়া জমি উদ্ধার এবং এর পুনর্বাসনের জন্য বাজেটে আলাদা বরাদ্দ।

৩। সমতলের আদিবাসীদের প্রথাগত সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সুনিদিষ্ট বাজেট বরাদ্দ।

৪। সমতলের আদিবাসীদের জন্য আলাদা ও সুর্নিদিষ্টভাবে চিহ্নিত বাজেট বরাদ্দ।

৫। জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য পৃথক অনুচ্ছেদ যুক্ত এবং আদিবাসীদের জন্য বাজেট বরাদ্দ খাত সুনিদিষ্টভাবে চিহ্নিত করা। জাতীয় বাজেট বক্তৃতায় আদিবাসী বিষয়ক বিবরণী থাকা জরুরি।

৬। সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের বাজেটে আদিবাসীদের জন্য সুনির্দিষ্ট বরাদ্দ।

৭। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচিতে এক শ্রেণির অসাধু সরকারি কর্মচারী ও আদিবাসী সুবিধাভোগী শ্রেণির দরিদ্র আদিবাসীদের জন্য বরাদ্দ নিয়ে নিয়মিতভাবে লুটপাট করছে, তা অবিলম্বে কঠোর হাতে দমন করতে হবে।

৮। আদিবাসী শিশুদের শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা নিশ্চিতকরণে আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা বাজেট বরাদ্দ রাখতে হবে। প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল থেকে শিক্ষাগ্রহণে আসা আদিবাসী শিক্ষার্থীদের বিশেষত নারীদের জন্য নিরাপদ ছাত্রাবাস তৈরির জন্য বাজেট বরাদ্দ রাখতে হবে।

৯। আদিবাসী শিশুদের মাতৃভাষায় শিক্ষা গতিশীল করতে এবং প্রতিটি আদিবাসী অধ্যুষিত স্কুলে আদিবাসী শিক্ষক নিয়োগ ও শিক্ষা কর্মসূচি নিশ্চিত করতে জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ রাখতে হবে।

১০। সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও কর্মসূচিতে আদিবাসী প্রান্তিক মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করতে বাজেট বরাদ্দ সুস্পষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং বরাদ্দ বাড়াতে হবে।

১১। আদিবাসী তরুণদের জীবিকায়ন ও কর্মসংস্থানে বিশেষ কর্মসূচি গ্রহণ ও দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের জন্য বিশেষ বাজেট বরাদ্দ রাখতে হবে। ১০০ দিনের কাজ, ভিজিএফ, কাবিখাতে আদিবাসীদের অন্তর্ভুক্তসহ স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

১২। সব আদিবাসীদের জন্য (সমতল ও পার্বত্য অঞ্চল) আদিবাসী জনগোষ্ঠির সুনিদিষ্ট, হালনাগাদ ও গোষ্ঠিভিত্তিক পরিসংখ্যান প্রস্তুতের জন্য বিশেষ আদিবাসী জনশুমারি পরিচালনার জন্য বাজেট বরাদ্দ থাকতে হবে।

১৩। পার্বত্য ও সমতল আদিবাসীদের জন্য ভিন্ন বরাদ্দ থাকতে হবে-খাতভিত্তিক ও উপখাতভিত্তিক লাইন- আইটেম সুনিদিষ্ট ও যুক্তিসঙ্গত বরাদ্দ দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park