1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অপরোধে কসাইয়ের কারাদণ্ড - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অপরোধে কসাইয়ের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে জালাল উদ্দিন নামের এক কসাইকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম এ দণ্ড দেন।

আটক জালাল উদ্দিন উপজেলার রামচন্দ্র গ্রামের ভোলাই বিশ্বাসের ছেলে।

সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, আগে থেকে জালাল উদ্দিনের বিরুদ্ধে অসুস্থ ও মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ছিল। আজ অসুস্থ গরুর মাংস বিক্রির সময় তাকে আটক করা হয়। এ অপরাধে তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মাংস বিক্রির কাজে ব্যবহৃত চৌকিসহ অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে ফেলা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পশুস্বাস্থ্য কর্মকর্তা ফজলুল কবির ও মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park