1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অসচ্ছল নারীদের খাদ্য সহায়তায় দেওয়া হলো নষ্ট চাল - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অসচ্ছল নারীদের খাদ্য সহায়তায় দেওয়া হলো নষ্ট চাল

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূ‌চির পচা এবং দুর্গন্ধযুক্ত চাল সরবরা‌হের অভিযোগ উঠে‌ছে খাদ‌্যগুদাম কর্মকর্তার বিরু‌দ্ধে। এ অবস্থায় চাল বিতরণ কার্যক্রম বন্ধ রে‌খেছে কর্তৃপক্ষ। ফ‌লে দীর্ঘ‌দিন ধ‌রে প‌রিষ‌দের গুদাম ঘ‌রে প‌ড়ে আছে চালগু‌লো। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উলিপুর উপ‌জেলার বজরা ইউনিয়‌নে।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্র ও অসচ্ছল নারীদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করার কথা। সেই হিসাবে জুলাই ও আগস্ট মাসে ওই ইউনিয়নের ২৯০ জন সুবিধাভোগী দুই মাসের ৬০ কেজি ক‌রে চাল পাবেন। গত ১০ সেপ্টেম্বর উলিপুর খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৫৮০ বস্তায় ১৭ মেট্রিকটন ৪০০ কেজি চাল সরবরাহ করা হয়।

বজরা ইউনিয়ন পরিষদের সদস‌্য আরজু মিয়া, লুৎফর রহমান ও এনামুল হক জানান, উলিপুর সরকারি খাদ্য গুদাম থেকে জুলাই ও আগস্ট মাসে দরিদ্র নারী‌দের জন্য ভিডাব্লিউবির চাল উত্তোলন করা হয়। চালগুলো আনার পর দেখা যায় অধিকাংশ বস্তায় পচা ও দুর্গন্ধযুক্ত খাওয়ার অযোগ্য চাল সরবারহ করা হয়েছে। চালগুলো একেক বস্তায় একেক ধরনের। চালগুলো ছত্রাক ধরা, দুর্গন্ধযুক্ত, ভাঙা, লাল ও পাথর মেশোনো। এসব চাল কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। তাই চালগুলো বিতরণ করা হয়নি। বিষয়টি চেয়ারম্যানসহ আমরা ইউএনও স্যারকে অবগত করেছি।

এ বিষ‌য়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হুসাইন ব‌লেন, বিষয়‌টি খোঁজ নি‌য়ে প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা ব‌লেন, নিম্নমানের চালের বিষয়ে বজরা ইউপি চেয়ারম্যান আমাকে অবগত করেছেন। উপজেলা খাদ্য বিভাগকে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park