1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অর্থ আত্মসাত : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৩ জনের নামে মামলা - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অর্থ আত্মসাত : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৩ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিবেদক:

২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গপূর্বক ২০ কোটি টাকা ঋণ গ্রহণ করে ইম্পেরিয়াল ট্রেডিং, ক্ল্যাসিক ট্রেডিং ও মডেল ট্রেডিং নামক নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে গৃহীত আরামিট সিমেন্ট লিমিটেডের ২০ কোটি টাকার দায় শোধ করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ করায় তাদের নামে মামলা করেছে দুদক।

মামলার আসামিরা হলেন, সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী বুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক মো. শাহ আলম, ইউসিবি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক রোকসানা জামান চৌধুরী, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম এ সবুর, সাবেক পরিচালক হাজী আবু কালাম, সাবেক পরিচালক ইউনুছ আহমদ, সাবেক পরিচালক আফরোজা জামান, সাবেক পরিচালক মো. জোনাইদ শফিক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, মো. জাহাঙ্গীর আলম (স্বত্বাধিকারী, ক্লাসিক ট্রেডিং), শেখ ফুরকানুল হক চৌধুরী (স্বত্বাধিকারী, ইমিনেন্ট ট্রেডিং) (১৮) মো. আব্দুল আজীজ (স্বত্বাধিকারী, ইম্পেরিয়াল ট্রেডিং), মোহাম্মদ মিছাবাহল আলম (স্বত্বাধিকারী, মডেল ট্রেডিং), আরফানুল ইসলাম, প্রাক্তন ভিপি ও শাখা প্রধান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক খাতুনগঞ্জ শাখা, মোহাম্মদ আনিছুল ইসলাম, সাবেক এফএভিপি ও ক্রেডিট ইনচার্জ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, খাতুনগঞ্জ শাখা, আনিসুর রহমান, সাবেক এফএভিপি ও ম্যানেজার অপারেশন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি খাতুনগঞ্জ শাখা এবং মুনতাকা মুহাম্মদ সাইয়্যিদ, সাবেক সিনিয়র অফিসার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, খাতুনগঞ্জ শাখা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park