1. admin@krishisangbad.com : admin :
  2. siddique149096@bsdi-bd.org : md abu bakar siddique rasim : md abu bakar siddique rasim
অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তির কারাদণ্ড - কৃষি সংবাদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে মন্ত্রণালয়ের সাথে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী প্রান্তিক খামারিদের স্বার্থে কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদন বাড়ানোর নির্দেশ টুকুর ১১৭ টি ফিড মিলকে নোটিশ করেছে সরকার রাজধানীর সাত স্থানে ককটেল বিষ্ফোরণসহ বাসে আগুন নিরাপদ খাদ্য উৎপাদনে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে ডিজিটাল সেবা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর রফতানিমুখী কৃষিজ পণ্য উৎপাদনে সংসদীয় স্থায়ী কমিটির তাগিদ টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার সৌদি আরব থেকে ১৯৪ কোটি টাকার ইউরিয়া আমদানির অনুমোদন

অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তির কারাদণ্ড

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

কৃষি সংবাদ প্রতিনিধি সুনামগঞ্জ:

জেলার ধর্মপাশা উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে আপন সরকার (২২) ও মো. মৌলা মিয়া (৪৪) নামের দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপর ১ টার দিকে জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আটগাঁও এলাকায় অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক জনি রায় এ কারাদণ্ড দেন।

দন্ডিতদের মধ্যে আপন সরকারকে পাঁচদিনের বিনাশ্রম এবং মো. মৌলা মিয়াকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আপন সরকার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে এবং মো. মৌলা মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে দু’ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তাদেরকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ কৃষি সংবাদ
Theme Customized By Shakil IT Park